হোম > রাজধানী

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২৮৩ স্কোর নিয়ে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে শীর্ষে থাকা ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

রোববার সকাল ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, প্রথম স্থানে ঢাকার স্কোর হচ্ছে ২৮৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা— স্কোর ২১০। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের হ্যাংজু— স্কোর ১৮৬। চতুর্থ স্থানে রয়েছে মিশরের কায়রো— স্কোর ১৭৮। পঞ্চম অবস্থানে পাকিস্তানের লাহোর— স্কোর ১৭৬।

স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

রাজধানীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকায় সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ কার্যক্রমের উদ্বোধন

গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

চিড়িয়াখানা থেকে সরানো হলো ‘ডোনাল্ড ট্রাম্প’কে

শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফির মৃত্যু

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১০

রাজধানীতে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশের মৃত্যু