হোম > রাজধানী

ইশরাকের শপথ: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী

বিশেষ প্রতিনিধি

ইশরাক হোসেন

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী।

হাইকোর্টের আদেশে অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।

বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

হাইকোর্টের আদেশ বলা হয়, রিটকারীর এ মামলায় রিট করার এখতিয়ার নেই, এ মর্মে রিট খারিজ করা হলো। যেহেতু মামলাটি জনস্বার্থ বিষয় নয়, এটিতে ব্যক্তিস্বার্থ জড়িত, রিটকারী এ মামলায় পক্ষভুক্ত হতে পারেন না। এ মর্মে রিট সরাসরি খারিজ করা হলো।

রিটকারী আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাবো।

​ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে বিশেষ অভিযান, ভবন মালিককে জরিমানা

রাজধানীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকায় সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ কার্যক্রমের উদ্বোধন

গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

চিড়িয়াখানা থেকে সরানো হলো ‘ডোনাল্ড ট্রাম্প’কে

শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফির মৃত্যু

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১০