হোম > রাজধানী

উত্তরায় গ্যাস সিলিন্ডার থেকে রেস্টুরেন্টে আগুন

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় গ্যাস সিলিন্ডারের চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আল আমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৪টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ২৩ নম্বর প্লটে জামাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎ রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা-ব্যাপী স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এতে রেস্টুরেন্টের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা পাওয়া যায়নি।

মার্কেট ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, রেস্টুরেন্টে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। আমরা মালিককে একাধিকার সতর্ক করেছিলাম, কিন্তু তিনি অনিরাপদভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না চালিয়ে গেছেন।

পার্শ্ববর্তী দোকানি আব্দুর রহিম বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমি এবং আরও কয়েকজন দোকানদার নিজেদের দোকানের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সহায়তা করি। সবাই এগিয়ে আসার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

ঘটনার সময় মার্কেটে বিভিন্ন ধরনের দোকান খোলা থাকলেও স্থানীয়দের তৎপরতায় আগুন অন্য দোকানে ছড়াতে পারেনি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া