হোম > রাজধানী

আকাশপথে বাড়ছে প্রতিযোগিতা, ঢাকার ফ্লাইটে যুক্ত হচ্ছে রিয়াদ এয়ার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের আকাশপথে বাড়ছে প্রতিযোগিতা। ঢাকার ফ্লাইট কার্যক্রমে যুক্ত হচ্ছে সৌদি আরবের নতুন এয়ারলাইন্স রিয়াদ এয়ার। ইতোমধ্যে তারা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। চলতি বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

বেবিচক সূত্র জানায়, রিয়াদ এয়ারের প্রয়োজনীয় সব দাপ্তরিক কাজ শেষ হয়েছে। তবে, তারা এখনও তাদের নির্দিষ্ট ফ্লাইট শিডিউল জমা দেয়নি। শিডিউলের অনুমোদন পেলেই তারা বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে।

বর্তমানে ঢাকা-সৌদি আরব রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।

রিয়াদ এয়ার সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তারা ঢাকা থেকে সপ্তাহে সাত দিন সৌদি আরবের রিয়াদে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তীতে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটেও ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া, ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও রিয়াদে সরাসরি ফ্লাইট পরিচালনার সম্ভাবনা যাচাই করছে তারা। সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী, হজ-উমরাহ যাত্রী ও ব্যবসায়ীদের যাতায়াত থাকায় এই রুটকে উচ্চ সম্ভাবনাময় হিসেবে দেখছে সংস্থাটি।

ইতোমধ্যে বেবিচক থেকে অনুমোদন পাওয়া সংস্থাটি প্রাথমিকভাবে ঢাকা-রিয়াদ রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে। সৌদি আরবে বাংলাদেশি কর্মী ও হজযাত্রীদের যাতায়াত বেশি হওয়ায় এই রুটটি তাদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশে রিয়াদ এয়ারের জেনারেল সেলস এজেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছে রিদম গ্রুপ। এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন বলেন, রিয়াদ এয়ারের কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতা প্রায় শেষ। আমরা এখন অপারেশনাল প্রস্তুতির শেষ ধাপে আছি। আশা করছি খুব শিগগিরই ফ্লাইট সূচি ঘোষণা করা হবে এবং এ বছরের মধ্যেই বাণিজ্যিক যাত্রা শুরু হবে।

এএস

প্রথমবারের মতো ডিএসসিসির এডিস লার্ভা জরিপ শুরু

ভ্যাপসা গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে : শ্রমিক আন্দোলন

জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

রাজধানীতে ফোম কারখানায় আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ডিআরইউর ৭ দিনের এআই প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিকরা

ডিএমপিতে নতুন ৪ থানার প্রস্তাব মন্ত্রণালয়ে

কদমতলীর সাদ্দাম মার্কেটে ফোম কারখানায় আগুন

ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা