হোম > রাজধানী

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় ‘আত্মহত্যা’

স্টাফ রিপোর্টার

রাজধানীর গেন্ডারিয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় নাগমনি নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। বাবা কৃষ্ণা অচেতন অবস্থায় রাত ১০টার দিকে মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাগমনিকে মৃত ঘোষণা করেন।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক রিপন ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, শেরে বাংলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল নাগমনি। বৃহস্পতিবার রেজাল্ট দেয়। রেজাল্টে সে অকৃতকার্য হওয়ায় অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আমার দেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

রাজধানীতে ঋণগ্রস্ত শ্রমজীবীর আত্মহত্যা

ঈদযাত্রা নিরাপদে রাখতে র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা

ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল

১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার নারী মাদক কারবারি

রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫৫

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

উত্তরায় রিকশাচালক-পুলিশ সংঘর্ষ, শপিং কমপ্লেক্সে ভাঙচুর

নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার

প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, আটক ১

৫ ওয়াক্ত নামাজ পড়ায় কিশোরদের সাইকেল উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী