হোম > রাজধানী

মোহাম্মদপুরে বাসায় ঢুকে ব্যবসায়ীর ওপর হামলা, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে এক বাড়িতে ঢুকে হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের আবু বকরের বাসায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আবু বকরের বাড়ির নিচে গ্যারেজে তিনিসহ দু’জন চেয়ারে বসে ছিলেন। এসময় ৮ থেকে ১০ জন সেখানে ঢুকে তাদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে এক কিশোর চাপাতির উল্টোপাশ দিয়ে আবু বকরকে আঘাত করেন।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ভুক্তভোগী আবু বকর জমি-জায়গার ব্যবসা করেন। জমি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার রাতে আবু বকর বাদী হয়ে মামলা করেছেন। এতে চারজনের নাম উল্লেখ করেন তিনি। আসামিরা তার পূর্ব পরিচিত। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই হামলার চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩

মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার