হোম > রাজধানী

ইমিগ্রেশন সার্ভার স্লো, শাহজালালে যাত্রীসেবায় ম্যানুয়াল ব্যবস্থা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভার ধীরগতির কারণে যাত্রীদের সাময়িক ভোগান্তি তৈরি হয়েছে। সোমবার সন্ধ্যায় এ সমস্যা দেখা দেয়।

বিমানবন্দর সূত্র জানায়, সার্ভার স্লো হয়ে যাওয়ায় ইমিগ্রেশন কার্যক্রমে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যাত্রীসেবা সচল রাখতে ম্যানুয়াল পদ্ধতিতে এবং বিকল্প ব্যবস্থায় কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক প্রযুক্তিগত সমস্যা। সংশ্লিষ্টরা দ্রুত সার্ভার স্বাভাবিক করতে কাজ করছেন। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এনিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সাধারণত ইমিগ্রেশন সার্ভার সাময়িকভাবে ধীরগতি বা ডাউন হলে যাত্রীদের ভোগান্তি কমাতে ম্যানুয়াল পদ্ধতি বা বিকল্প ব্যবস্থায় ইমিগ্রেশন কার্যক্রম চালিয়ে নেওয়া হয়। এক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচদিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ