হোম > রাজধানী

৩ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

রাজধানীর তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছে।

শিক্ষার্থীরা জানায়, পুলিশ তাদের বিচারের আশ্বাস দেওয়ায় তারা সড়ক অবরোধ তুলে নেয়। তারা একটি স্মারকলিপিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে বলেও জানায়।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থী রুমা বলেন, সাকিব একজন সাধারণ শিক্ষার্থী ছিলেন। মাদক সেবনের প্রতিবাদ জানাতে গিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখনও খুনিরা ঘুরে বেড়াচ্ছে। তিনি আরো বলেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে ফার্মগেট মোড়ে যান চলাচল বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে শিক্ষার্থীদের চাপে পুলিশ সরে আসে। সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশের অনুরোধেও শিক্ষার্থীরা সাড়া দেয়নি।

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ