হোম > রাজধানী

তেজগাঁও প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

আমার দেশ অনলাইন

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঝিল রেস্তোরাঁয় তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. ইসমাইল মিয়া। পরে তেজগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক মো. ইলিয়াছ মিয়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাইন উদ্দিন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা এম একরামুল হক আসাদ ও আনিসুল হক বাবু।

এসময় দৈনিক বাঙ্গালীর কণ্ঠের সম্পাদক শফিউল আজম, ইফতার মাহফিলের আহ্বায়ক মো. বাহার চৌধুরীসহ তেজগাঁও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মুসাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাশেদ হোসেন স্বপন, মুস্তাফিজুর রহমান খান, শাহিনুর রশিদ খান, নার্গিস কবির, মোহাম্মদ বাহার চৌধুরী, নার্গিস চৌধুরী, বাবুল ইসলাম, জাকিয়া হোসেন, সারোয়ার হোসেন খান পলাশ, আহম্মেদ রুহুল, মামুনুর রশিদ জয় ও সাদিয়া তাবাসসুম সেতুসহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক মো. ইলিয়াছ মিয়া এবং সঞ্চালনা করেন এস এম শামীম। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা জাকারিয়া।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে