হোম > রাজধানী

নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাহবাগের আনন্দবাজার সেক্রেটারিয়েট রোডের বাসায় গলায় ফাঁস দিয়ে কমল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে নিজ রুমে তিনি গলায় ফাঁস দেন।

বিষয়টি বুঝতে পেরে স্বজনেরা তার রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত পৌনে ১১টায় মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিক মৃতের বাবা মো. কামাল কিছু জানতে পারেননি।

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, পিটিয়ে জখম এক

কন্টেইনার ট্রেন লাইনচ্যুত, ঢাকায় শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে যাত্রীরা

কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকতায় উজ্জ্বল অবস্থান তৈরির আহ্বান

ইসলামী আইন সংরক্ষণ পরিষদের নেতৃত্বে মুফতি বশিরুল্লাহ-আব্দুল কাইয়ুম

বিএলআরআইয়ে প্রকল্পের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি

বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আদাবরে গভীর রাতে গোপন বৈঠক, ধরা পড়ল নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য

নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

মিরপুরে ফুটপাথ উচ্ছেদে সংঘর্ষ, বিস্ময় বিরোধীদলীয় নেতার

রাজনৈতিক কারণে অ্যাকশনে যেতে পারেনি পুলিশ