হোম > রাজধানী

১২ দিন পর রূপনগর গোডাউনে মিলল আরো এক লাশ

স্টাফ রিপোর্টার

১২ দিন পর রাজধানীর মিরপুর রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একটি লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রুপনগর থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, রোববার সন্ধ্যা ঐ ভবনের তৃতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পরিবারের সদস্যরা সেখানে গিয়ে খোজাখুজি করেন। এতো দিন তাদের মেয়ে মারজিয়া সুলতানাকে পাওয়া যাচ্ছিলেন না। আজ সেখানে দূর্গন্ধ বের হয়। নিখোঁজের বাবা মেয়ের খোঁজে ঐ ভবনে যান। সেখানে কাপড়ের নিচে চাপা পড়া অবস্থা থেকে তার লাশ পাওয়া যায়। তা দেখে নিখোঁজের বাবা মো. সুলতান মিয়া সেখানে গিয়ে দাবি করেন, এটাই তার নিখোঁজ মেয়ে মারজিয়া সুলতানা। এ ঘটনায় তার স্বামী জয় মিয়াও মারা গেছেন। তার লাশ পাওয়া গেলেও স্ত্রীর তখন লাশ পাওয়া যায়নি। এতো দিন সে নিখোঁজ ছিল।

জানা গেছে, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে মারজিয়া। তার স্বামীর নাম জয় মিয়া। সে ঐ ভবনে গার্মেন্টেস কর্মী ছিল। লাশটি পচে যাওয়ায়, দেখে চেনার উপায় নাই। ডিএনএ করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, এ ঘটনায় এর আগে ১৬ জন নিহত হয়েছে। মারজিয়ার লাশ উদ্ধারের পর মোট মৃতের সংখ্যা হলো ১৭ জনে।

নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

তেজগাঁও লিংক রোড অবরোধ করে পোশাককর্মীদের বিক্ষোভ

কেরানীগঞ্জে কারখানার আগুনে নিহত বেড়ে ৬

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নয়াবাজারে গুলিতে যুবদল কর্মী আহত

খিলগাঁওয়ে মর্মান্তিক ট্র্যাজেডি: সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

অটিজম শিশুদের মর্যাদা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার

তৃতীয় টার্মিনাল নিয়ে বাংলাদেশ-জাপানের দ্বিতীয় দফা বৈঠক সম্পন্ন