হোম > রাজধানী

মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল

আতিকুর রহমান নগরী

রাজধানীতে শুক্রবার সংঘটিত হওয়া ভূমিকম্পে মেট্রোরেলের ছয়টি স্টেশনে ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর মধ্যে রয়েছে কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১ ও ফার্মগেট।

কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল দেখা গেছে। বিজয় সরণি স্টেশনের সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল লক্ষ্য করা যায়। পল্লবী স্টেশনে বৈদ্যুতিক সাব-স্টেশন ও নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে ফাটল ধরা পড়েছে। মিরপুর-১১ স্টেশনের সাব-স্টেশনের ফ্লোরে এবং মিরপুর-১০ স্টেশনের কিছু টাইলসে ফাটল পাওয়া গেছে। ফার্মগেট স্টেশনে লিফট কোরের ভেতরের দেয়ালেও ফাটল দেখা দিয়েছে।

ফাটলের বিষয়ে জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের মুঠোফোনে কল করা হয়। তবে, তিনি কল রিসিভ করেননি।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিষয়টি সম্পর্কে বলেন, ফাটল গুরুতর নয়। পরীক্ষা-নিরীক্ষা চলছে। ট্রায়াল রানের পর ঝুঁকি পাওয়া যায়নি বলেই মেট্রোরেল চালানো হচ্ছে।

ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান সড়ক পরিবহণ উপদেষ্টা।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া