হোম > রাজধানী

শীতের সকালেও খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষের ভিড়

স্টাফ রিপোর্টার

ঘন কুয়াশা আর হিমশীতল আবহাওয়ার মধ্যেও বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষের ঢল নেমেছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ফজরের নামাজের পর থেকেই মানুষ কবর জিয়ারতে ছুটে আসছে। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুর উপস্থিতিও চোখে পড়ছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে গিয়ে দেখা যায় শত শত মানুষের ভিড়। গত কয়েক দিন ধরে এখানেই শায়িত রয়েছেন মরহুমা খালেদা জিয়া। শীত উপেক্ষা করে পরিবার-পরিজন নিয়ে মানুষ তার কবর জিয়ারত করছেন, সূরা পাঠ ও দোয়া-দরুদের মাধ্যমে মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছেন। দেশ ও জাতির জন্য তার অবদান স্মরণ করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

জিয়ারতকারীদের মধ্যে ছিলেন বেসরকারি চাকরিজীবী নাজমুল। তিনি পাঁচ বছরের কন্যা ওয়ানিয়া ও স্ত্রীকে সঙ্গে নিয়ে কবর জিয়ারতে আসেন। দোয়া শেষে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন। তিনি আলেম-ওলামাদের ভালোবাসতেন এবং তাদের সম্মানে বিভিন্ন উদ্যোগ নিতেন। এসব কারণেই পরিবারের সবাইকে নিয়ে তার জন্য দোয়া করতে এসেছি।

এসআই

আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের

আল্লামা নূরুল হকের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক প্রকাশ

ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের কমিটি পুনর্গঠন

‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদনে মিলল সাড়া, অসহায়দের পাশে ঢাকা জেলা প্রশাসক

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

ডেমরায় বাওয়ানী স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা

ড. ইউনূসকে হেনস্তা, আ.লীগের দলগত বিচার দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

রমনা কালী মন্দিরে স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন