হোম > রাজধানী

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে খতমে নবুওয়াত পরিষদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত মহা-সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ জোহর জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর।

বিশেষ অতিথি ছিলেন পরিষদের সদস্যসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী। উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা রশিদ আহমদ, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মুফতি নূর হোসাইন নূরানী, মুফতি শোয়াইব ইব্রাহিম, মুফতি কিফায়েতুল্লাহ আজহারী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মুফতি শাহেদ জাহিরী প্রমুখ।

মতবিনিময় সভায় বয়ানের মঞ্চে ১৫ তারিখের মহা-সমাবেশের বিষয়টি তুলে ধরা, মানুষের মধ্যে জাগরণ তৈরি ইত্যাদির ক্ষেত্রে ওয়ায়েজীনদের সহযোগিতা কামনা করা হয়। রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন সংশ্লিষ্টরা।

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

পাই দিবসে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে

মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি