হোম > রাজধানী

শেলটেকের ব্যবস্থাপনা পরিচালকের লিডারশিপ কোর্সের বিশেষ স্বীকৃতি

আতিকুর রহমান নগরী

শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ অর্জন করলেন ক্যাপস্টোন লিডারশিপ কোর্সের বিশেষ স্বীকৃতি।

শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি, এনভয় টেক্সটাইলস লিমিটেড এবং গ্রিন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব তানভীর আহমেদ ১৩ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত ক্যাপস্টোন কোর্স ২০২৫/২ সফলভাবে সম্পন্ন করেছেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের মর্যাদাপূর্ণ স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রামের অধীনে আয়োজিত এই তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সটি দেশের জাতীয় নিরাপত্তা, কৌশলগত চিন্তাভাবনা এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্পর্কে জ্যেষ্ঠ নেতৃবৃন্দের অন্তর্দৃষ্টি প্রসারের উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে।

এ কোর্সে অংশ নেন দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, কর্পোরেট নির্বাহী, গণমাধ্যম ব্যক্তিত্ব, নাগরিক ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি ও আইনজ্ঞবৃন্দ। মনোনীত ব্যক্তিত্বগণ অংশ নেন বিভিন্ন কেস স্টাডি, সিমুলেশন অনুশীলন এবং যৌথ বিশ্লেষণে, যা দেশের ও বৈশ্বিক সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখে।

৩১ জুলাই বৃহস্পতিবার কোর্সটির সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান,ওএসপি, এসজিপি, পিএসসি, এবং উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, , এইচডিএমসি, পিএসসি। তারা অংশগ্রহণকারী ফেলোগণকে অভিনন্দন জানিয়ে বলেন, পরিবর্তনশীল ভূ-রাজনীতি, জলবায়ু দুর্যোগ ও উদীয়মান জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্বনামধন্য বেসরকারি খাতের একজন সফল উদ্যোক্তা হিসেবে জনাব তানভীর আহমেদের এ অংশগ্রহণ তাঁর দূরদর্শী কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের জাতীয় উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে তুলে ধরে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ