হোম > রাজধানী

জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কাঁদলেন ব্রিগেডিয়ার আযমী

স্টাফ রিপোর্টার

দীর্ঘ ৮ বছর আয়নাঘরে বন্দি থাকা জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্না করেছেন।

রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট’ জুলাই জাগরণ’-এর তৃতীয় দিনের আয়োজনে যুক্ত হয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ড. পিনাকী ভট্টাচার্য, ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান, আপ বাংলাদেশের মুখ্য সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক, জুলাই অভ্যূত্থানে চোখ হারানো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফ আরেফীন রাহাত, সাইমুমের উপদেষ্টা সাদিক কায়েম ও জুলাই শহীদদের পরিবার প্রমুখ।

জালিমের আয়নাঘরে বন্দি থাকা ব্রিগেডিয়ার আযমী জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুক্তি যোদ্ধারা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছেন কিন্তু জুলাই যোদ্ধারা প্রশিক্ষণ ছাড়াই লড়াই করেছেন। তিনি বলেন, ৭১-এর যোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয় খেতাব দিতে হবে।

ব্যারিস্টার আরমান তার পিতার কথা স্মরণ করে বলেন, ৫ আগস্ট বিপ্লব সূচনা হয়েছে মাত্র, নতুন বাংলাদেশ বিনির্মাণের আগ পর্যন্ত বিপ্লব চলবে।

বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ড. পিনাকী ভট্টাচার্য তার বক্তব্যে সাইমুমের এই আয়োজনে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নতুন ন্যারেটিভ তৈরি করতে সাংস্কৃতিকভাবে সাইমুমকে এগিয়ে আসতে হবে।

রাজধানীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

শাপলা স্মৃতি সংসদের ‘শাপলা কর্নার’ পরিদর্শন করলেন মাওলানা মাহফুজুল হক

মক্কায় হামলার অপচেষ্টার নিন্দা তাহাফফুজে খতমে নবুওয়তের

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে গুলশান সেন্ট্রাল মসজিদে বছরব্যাপী প্রতিযোগিতার আয়োজন

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

রাতের সড়কে থেমে গেল শিক্ষিকা তিশার জীবন

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সংসদের সামনে শিক্ষিকা হত্যা, আরো দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান