হোম > রাজধানী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা অবনতিতে সিটিজেন ইনিশিয়েটিভের উদ্বেগ

আমার দেশ ডেস্ক

সিটিজেন ইনিশিয়েটিভ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সম্প্রতি পুরান ঢাকায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার লাশের ওপর হামলাকারীদের উল্লাস ও নাচের ভয়াবহ দৃশ্য যে কোনো সংবেদনশীল নাগরিককেই গভীরভাবে ব্যথিত ও লজ্জিত করবে।

এ বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সিটিজেন ইনিশিয়েটিভ। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এছাড়া, দলগুলোর মাঝে কোন্দল ও সহিংসতায় ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে সারাদেশে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে, যা জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী একটি গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। সি আই দলের রাজনৈতিক দলসমূহের অভ্যন্তরীণ বিরোধ মীমাংসায় গণতান্ত্রিক পদ্ধতির চর্চা নিশ্চিত করার এবং সহিংসতা পরিহার করার জোর আহ্বান জানায়।

সংবাদপত্রের তথ্য অনুসারে, আগস্টের পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডে অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ধরনের ঘটনাপ্রবাহ সারাদেশে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।

আমরা স্বীকার করি, গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় সরকার নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন। তবে এক বছর পেরিয়ে যাওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন না ঘটে, তখন তা সরকারের নীতি বাস্তবায়ন ও প্রশাসনিক ব্যর্থতারই প্রতিচ্ছবি বলে বিবেচিত হবে।

সিটিজেন ইনিশিয়েটিভ রাষ্ট্রের কাছে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার জোড় আহ্বান জানাচ্ছে এবং একইসাথে রাজনৈতিক দল এবং জনগণকে সংহতি ও সংযমের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করছে।

প্রক্সি পরীক্ষার্থী দিয়ে চাকরি নেয়ার চেষ্টা, পিএসসিতে প্রার্থী আটক

শাহজালালে সড়ক দুর্ঘটনা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

অবৈধ দখল উচ্ছেদে পুরান ঢাকায় ডিএসসিসির সমন্বিত অভিযান

আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

১১২ বছরের রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই কমিটি গঠন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

শাহজালালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

ডামের ডিআইসির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

ধানমন্ডিতে দিনের আলোয় ৩৯ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ৩