হোম > রাজধানী

ঢাকার বাতাসে গ্যাসের গন্ধ, যা জানালো তিতাস

আতিকুর রহমান নগরী

প্রতীকী ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

গত শনিবার রাত থেকেই রাজধানীর কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাসানটেক, দক্ষিণখানসহ বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।

তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান সংবাদমাধ্যমকে জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে পাইপলাইনে একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার কারণে এ ধরনের গন্ধ ছড়াতে পারে। এ ছাড়া কোথাও পাইপলাইন লিকেজ হলেও এমন গন্ধ পাওয়া যেতে পারে।

তিনি আরো বলেন, আতঙ্কিত না হয়ে কোনো এলাকায় গ্যাসের গন্ধ পেলে তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করুন। আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।

কারওয়ান বাজারে কাঠ পট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে শিশু নিহত

শ্যামপুরে যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

৬০ বছরের রাজনৈতিক জীবনে প্রথম এমপি হলেন গয়েশ্বর

রাজধানীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

মুসলিম লীগ আমাদের হায়দারাবাদ আর কাশ্মীরের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে

ছিনতাইকারীদের কবলে ঢাবির শিক্ষার্থী

গ্রামীণ ২১ বিদ্যালয় পাচ্ছে ল্যাপটপ, সঙ্গে বছরজুড়ে ফ্রি স্বাস্থ্যসেবা