হোম > রাজধানী

বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর লালবাগে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে সোলেমান শাহদাত (২৪) নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পোনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন শুক্রবার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

মৃতের পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, সোলেমান স্থানীয় একটি কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি ধানমন্ডির একটি রেস্টুরেন্টে পার্টটাইম চাকরি করতেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সোলেমান মাঝেমধ্যে প্রতিবেশী তার এক ঘনিষ্ঠ বন্ধু সিয়ামের বাসায় আড্ডা দিতে যেত। সিয়াম একটি কলেজের অনার্সের শিক্ষার্থী। গতকাল রাতে সোলেমান কাজ শেষে গিয়েছিল সেই বাসায়, উঠেছিল তাদের তৃতীয় তলার ছাদে। সেখানে আড্ডার সময়ে ছাদ থেকে পড়ে যায়।

তিনি বলেন, ওই বাসার রেলিংটি ছিল ছোট। সে সেখানে বসে ছিল বলে, হয়তো অসাবধানতাবশত সেখান থেকে পড়ে গেছে।

পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, এ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

৩০৯ নম্বর লালবাগ রোডের রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে মৃত সোলেমানের বাসা। তার বাবার নাম নাজমি শাহদাত।

মহানবীর রাষ্ট্রব্যবস্থা সর্বাধুনিক মডেল হতে পারে

কাদিয়ানীদের ‘অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণার দাবিতে সমাবেশ-মহাসমাবেশ ঘোষণা

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

নাগরিকদের দায়িত্ববোধ জাগাতে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ সাইকেল র‍্যালি

রাজধানীতে তিন যুবকের অস্বাভাবিক মৃত্যু

১৫ আগস্টের উলামা-মশায়েখ সম্মেলন কাদিয়ানীবিরোধী আন্দোলনে নতুন ভিত্তি তৈরি করবে

রাজধানীর শাহজাদপুরে পুরনো দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২

হোটেল-স্পায় অবৈধ কর্মকাণ্ড বন্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

১৫ আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে র‌্যাবের কড়া নজরদারি

গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলতার আহ্বান