হোম > রাজধানী

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে তরুণ খুন

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীতে এক দল কিশোরের ছুরিকাঘাতে ফারুক (১৯) নামে এক তরুণ খুন হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাজলা নয়ানগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফারুক পেশায় টাইলস মিস্ত্রি। সে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়েরাপুর গ্রামের বাসিন্দা মো. আলমের ছেলে। বর্তমানে নয়ানগর এলাকায় থাকে ফারুক।

মো. সজিবসহ কয়েকজন কিশোর জানায়, তারা কাজলা নয়ানগর এলাকায় থাকে। সন্ধ্যার কিছু সময় আগে তারা দেখে, নয়ানগর আলফালা মসজিদের গলিতে ফারুককে ১০-১৫ জন কিশোর এলোপাতাড়ি ছুরিকাঘাত করছে। কিছুক্ষণ পর ঘাতকরা পালিয়ে যায়। পরে তারা কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় ফারুককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

কিশোররা আরো জানায়, ঘাতকরা একই এলাকার হতে পারে। তবে তারা কাউকে চিনতে পারেনি বলে দাবি করেছে। কিসের দ্বন্দ্বে ফারুককে ছুরিকাঘাত করেছে সেটিও জানাতে পারেনি তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্তের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি