হোম > রাজধানী

রাইদা ও ভিক্টর বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

আমার দেশ অনলাইন

এআই ছবি

রাজধানী ঢাকার নতুনবাজার এলাকায় রাইদা পরিবহন ও ভিক্টর পরিবহনের দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে শিশির মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শিশির মিয়া ভিক্টর পরিবহনের বাসের হেলপার (চালকের সহকারী) ছিলেন।

বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার এসব তথ্য জানা যায়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মান হক বলেন, খবর পেয়ে নতুনবাজার মোড়ের যাত্রী ছাউনীর সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি বুধবার সন্ধ্যায় বাড্ডাগামী রাইদা পরিবহন ও ভিক্টর পরিবহনের দুই বাস রেষারেষি শুরু করে। একসময় রাইদা পরিবহনের বাস ভিক্টর পরিবহনের বাসকে একপাশ দিয়ে চাপ দিয়ে এগোতে যায়। এ সময় ভিক্টর পরিবহনের বাসের দরজায় থাকা হেলপার শিশির মিয়া দুই বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

নিহত শিশির মিয়া গাজীপুরের টঙ্গীর মো. নজরুল ইসলামের ছেলে। তার ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে রমনায় রমনা সমাজকল্যাণ সোসাইটির আয়োজন

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯

ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, ৪ কেজি কুশ উদ্ধার

উত্তরায় ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের

আল্লামা নূরুল হকের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক প্রকাশ

ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের কমিটি পুনর্গঠন

‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদনে মিলল সাড়া, অসহায়দের পাশে ঢাকা জেলা প্রশাসক

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫