হোম > রাজধানী

মিরপুরে আগুনের সূত্র সম্পর্কে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস

আতিকুর রহমান নগরী

রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী রোড এলাকায় একটি ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লাগার ঘটনায় কোনো হতাহত হয়নি। ভবনের ছয়তলায় পুরোনো কাগজপত্র, পরিত্যক্ত ফার্নিচার ও অপ্রয়োজনীয় মালামাল রাখা ছিল। ভবনটি আংশিক ফাঁকা ছিল। আগুনের সূত্র এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, আমরা খবর পাওয়ার পরপরই পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণে তদন্ত করা হবে।

এর আগে শুক্রবার রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথম ইউনিট ১০টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

তেজগাঁও লিংক রোড অবরোধ করে পোশাককর্মীদের বিক্ষোভ

কেরানীগঞ্জে কারখানার আগুনে নিহত বেড়ে ৬

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নয়াবাজারে গুলিতে যুবদল কর্মী আহত

খিলগাঁওয়ে মর্মান্তিক ট্র্যাজেডি: সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

অটিজম শিশুদের মর্যাদা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার

তৃতীয় টার্মিনাল নিয়ে বাংলাদেশ-জাপানের দ্বিতীয় দফা বৈঠক সম্পন্ন