হোম > রাজধানী

রাজধানীতে ঘরে বসে জিডি করবেন যেভাবে

স্টাফ রিপোর্টার

পুলিশি সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছতে ডিএমপির ৫০টি থানায় শুরু হয়েছে ঘরে বসেই অনলাইনে জিডি সেবা। পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। ঢাকা মহানগর পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনলাইন জিডি করার বিস্তারিত নিয়ম

গুগল প্লে স্টোর হতে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড অথবা অনলাইন জিডি পোর্টালে (gd.police.gov.bd) গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন। নিবন্ধন সম্পন্ন করার পর, পোর্টালে লগ ইন করুন। "নতুন জিডি আবেদন" বা এই ধরনের অপশনটিতে ক্লিক করুন। যে বিষয়ে জিডি করতে চান, তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় তথ্য যেমন- বিবরণ, স্থান, তারিখ ইত্যাদি পূরণ করুন। যদি কোনো জিনিস হারিয়ে গিয়ে থাকে, তার বিবরণ এবং শেষ কোথায় দেখা গেছে, তার তথ্য দিন। ছবি বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে আপলোড করুন। আবেদনপত্রটি ভালোভাবে দেখে, “জমা দিন” বাটনে ক্লিক করে আবেদন জমা দিন। আপনার জিডির সর্বশেষ অবস্থা পোর্টালে লগ ইন করে জানতে পারবেন। জিডি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য, তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ করতে পারবেন।

অনলাইন জিডি করার জন্য কোনো ফি লাগে না। হারিয়ে যাওয়া জিনিস বা ঘটনার বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করুন। আপনার মোবাইল নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সঠিক দিন, যা পরবর্তীতে যোগাযোগের জন্য প্রয়োজন হবে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ