হোম > রাজধানী

শহিদুল ইসলাম সপুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা, ঢাকা বার এসোসিয়েশনের সাবেক নির্বাচিত নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক প্রখ্যাত অ্যাডভোকেট শহীদুল ইসলাম সপুর রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুর দেড়টায় সুপ্রীম কোর্টের প্লাটিনাম লাউঞ্জে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রয়াত অ্যাডভোকেট শহীদুল ইসলাম সপু স্মৃতি রক্ষা পরিষদ কর্তৃক আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, যুগ্ম মহাসচিব মো. শহীদুজ্জামান, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, মরহুম শহীদুল ইসলাম সপুর স্ত্রী শাহিন আক্তার।

উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী, ব্যারিস্টার গোলাম নবী, ফরহাদ হোসেন কাজল, মিনারা খাতুন লাকী, গোলাম মোক্তাদির উজ্জ্বল, পান্না চৌধুরী, কাজী রওশন দিল আফরোজ, নূর মোহাম্মদ কিরন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো. আকরামুল ইসলাম, আজমল হোসেন খোকন সহ শতাধিক আইনজীবী।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সুপ্রীম কোর্ট বার মসজিদের ইমাম মো. মোজাহিদুল ইসলাম। এসময় তার জ্যেষ্ঠ পুত্র রায়হানুল ইসলাম সামীর শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ