হোম > রাজধানী

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা দ্রুত জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, গত ১৪ সেপ্টেম্বর আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের নির্দেশে মাদ্রাসা ও কারিগরি সচিবের আমন্ত্রণে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সচিবের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে শিক্ষকদের দাবি ১ মাসের মধ্যে বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন। মাদ্রাসা ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ও অর্থ বিভাগের অনুবিভাগের উপসচিব রাহাত আব্দুল মান্নান জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন। এ ঘোষণার আলোকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন স্থগিত ঘোষণা হয়। কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় আমরা অবস্থান ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছি।

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবিগুলো হলো- সরকারের গত ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন, ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাই করে ফাইল দ্রুত অনুমোদন, স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করণ ও প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া