হোম > রাজধানী

ভ্যাপসা গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

গত তিনদিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়ে ভ্যাপসা গরম পড়েছে সারাদেশে। গরমে মানুষ যখন অতিষ্ঠ, ঠিক সেই মুহূর্তে রাজধানীতে এক পসরা বৃষ্টি যেন স্বস্তি এনে দিয়েছে।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রৌদ্রোজ্জ্বল আকাশ ছিল, বেলা আড়াইটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। পরে বিকাল পৌন ৩টার দিকে ঝুম বৃষ্টি নামে।

এদিকে কিছুক্ষণের বৃষ্টিতেই কারওয়ানবাজার মসজিদের সামনে অনেক পানি জমে যায়। এছাড়া পুরো কারওয়ান বাজারে পানি কাঁদার মধ্যে সাধারণ মানুষকে চলা করতে দেখা গেছে।

সবজি ব্যবসায়ী শাহানাজ বেগম আমার দেশকে বলেন, সামান্য বৃষ্টি হলেই কাঁচাবাজার কাঁদা-পানিতে একাকার হয়ে যায়। এতে কাঁদা-পানি ভেঙে কেউ কেনাকাটা করতে আসতে চায় না। বৃষ্টি হলেই আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হই। সারাদিন তেমন বেচাকেনা হয় না। এগুলো দেখার কেউ নেই।

আবহাওয়া দপ্তরে আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বিকাল পৌনে চারটার দিকে আমার দেশকে বলেন, আজ বিকাল ৩ টা পর্যন্ত রাজধানীতে ১১ দশকি ২ মিলিডিমটার বৃষ্টি হয়েছে। এখনো বৃষ্টি আরো কিছুক্ষণ বৃষ্টি হতে পারে।

লঘুচাপের বিষয়ে তিনি বলেন, আজ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব বাংলাদেশে পড়বে না। এটি অনেক দক্ষিণ-পশ্চিমে অবস্থান করায় মূলত শ্রীলংকা ও ভারতে কিছু রাজ্যে এর প্রভাব থাকবে।

এছাড়া এই আবহাওয়াবিদ বলেন, আগামী ২-৩ দিন দেশে বিছিন্নভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় তাপমাত্রা খুববেশি না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দেশজুড়ে ভ্যাপসা গরম পড়তে পারে। এরপর আগামী ১৪ মে থেকে আবার দেশের উত্তর পূর্বাঞ্চলে টানা কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেননা, ওই সময়ে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অতিভারী বর্ষণ হতে পারে।

চলতি বছরে গ্রীষ্মের এই সময়ে বেশি বৃষ্টিপাতের বিষয়ে এই আবহাওয়াবিদ আরো বলেন, বিগত ৩০ বছরের আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায় গত ৪-৫ বছর থেকে বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিক হারে কমে গিয়েছিল। চলতি বছরে আগেভাগেই মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় অভ্যন্তরীণ বৃষ্টিপাত কিছু বেড়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল থেকে টানা প্রায় দুই সপ্তাহ ধরে সারাদেশে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দপ্তরের ভাষায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।

আকাশপথে বাড়ছে প্রতিযোগিতা, ঢাকার ফ্লাইটে যুক্ত হচ্ছে রিয়াদ এয়ার

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে : শ্রমিক আন্দোলন

জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

রাজধানীতে ফোম কারখানায় আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ডিআরইউর ৭ দিনের এআই প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিকরা

ডিএমপিতে নতুন ৪ থানার প্রস্তাব মন্ত্রণালয়ে

কদমতলীর সাদ্দাম মার্কেটে ফোম কারখানায় আগুন

ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ