হোম > রাজধানী

ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি

স্টাফ রিপোর্টার

রাজধানীর বক‌শিবাজা‌রে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দু’প‌ক্ষের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তারা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পাশাপাশি মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করেছেন সেনা সদস্যরা। সেনা সদস্যরা হলে তল্লাশি করেছে।

শ‌নিবার রাত ১০টার দি‌কে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, রাতে মাদ্রাসার ভেত‌রে এক‌টি মিলাদ মাহ‌ফি‌ল চলছিল। সেই মাহ‌ফি‌লে শিক্ষার্থী‌দের দু’প‌ক্ষের বাগ‌বিতন্ডা হয়। একপর্যা‌য়ে লাঠিসোঁটা নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এতে ১০ জন আহত হয়।

আহতরা হলেন- ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী ইলিয়াস (২১), আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন, ফাজিল ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ ওমর (২২) এবং ফাজিল ২য় বর্ষ মাবিক হোসেন (২১)। অন্যদের নাম জানা যায়নি।

মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারা এ সময় দুই গণমাধ্যমকর্মী লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মুঠোফোন ও লাইভ ডিভাইস কেড়ে নেন শিক্ষার্থীরা।

পুলিশ জানায়, সংঘর্ষের পর মাদ্রাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় আছেন। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে চকবাজার থানার প‌রিদর্শক (তদন্ত) আবুল খা‌য়ের আমার দেশকে জানান, মিলাদ মাহ‌ফিল চলাকা‌লে কো‌নও এক বিষ‌য় নি‌য়ে শিক্ষার্থীদের দু’প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা হ‌য়ে‌ছে। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে যায়। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি শান্ত আছে। আমরা দু’পক্ষইকে বুঝিয়েছি। ফের সংঘর্ষ এড়ানোর জন্য পুলিশ সতর্ক আছে।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া