হোম > রাজধানী

দেশি-বিদেশি ষড়যন্ত্রে চামড়া শিল্প বিনষ্ট হয়ে গেছে: পীর সাহেব মধুপুর

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড-বেফাকের সহ-সভাপতি আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে দেশের চামড়া শিল্প বিনষ্ট হয়ে গেছে। কোরবানীর লবনজাত চামড়া ন্যায্যমূল্যে বিক্রির কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করেনি। তারা আলেম উলামা ও মাদরাসাগুলোর সাথে একপ্রকার প্রতারণা করেছেন।

সোমবার দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, চামড়া-শিল্প এ দেশের সম্ভাবনাময় প্রধান শিল্পগুলোর একটি। এটি বৈদেশিক মুদ্রা উপার্জনেরও অন্যতম প্রধান খাত। এই খাতের সাথে জড়িয়ে আছে দেশের এক বিশাল দরিদ্র জনগোষ্ঠীর আয়-উপার্জন। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে সদ্য সমাপ্ত কোরবানীর ঈদে বিপুল সংখ্যক কওমী মাদ্রাসা চামড়া লবনজাত করে।

সরকারের কাছে তিন দফা দাবি উত্থাপন করে তিনি বলেন, অবিলম্বে কমিশন গঠন করে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও এতিমখানাগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। যাদের অসতর্কতা ও ষড়যন্ত্রের কারণে চামড়া শিল্পের বিপর্যয় ঘটেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে; ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করে পদক্ষেপ গ্রহণ করতে হবে; আগামী একমাসের মধ্যে উক্ত দাবি পূরণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ক্ষতিগ্রস্তদের আর্তনাদ সরকারের কানে পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিক সম্মেলন করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মতবিনিময় সভায় কোরবানীর চামড়া লবনজাত করে ক্ষতিগ্রস্ত মাদ্রাসার পক্ষ থেকে সরকারের সাথে আলোচনা করার জন্য পীর সাহেব মধুপুরকে প্রধান উপদেষ্টা ও হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীকে আহ্বায়ক করে এগারো সদস্য বিশিষ্ট লিয়াঁজো কমিটি গঠন করা হয়।

যাদুরচর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, হেফাজতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী, হাজীপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জের মুহতামিম মুফতি আব্দুল আউয়াল, জামিয়া খাতামুন্নাবিয়্যীন সাভারের মুহতামিম মাওলানা আশিকুর রহমান কাসেমী, আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী প্রমুখ।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ