হোম > রাজধানী

ঈদের পরের দিনও ঢাকা ছাড়ছে মানুষ

স্টাফ রিপোর্টার

ঈদের পরের দিন রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। লম্বা ছুটি থাকায় বাড়ির পথে রওয়ানা হয়েছেন অনেকে।

অনেকে আবার পরিবার নিয়ে সময় কাটাতে ঘুরতে যাচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে দুপুরে রাজধানীর কমলাপুর ও বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় দেখা গেছে।

এছাড়া মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই বাড়ি ফেরা মানুষের চাপ দেখা গেছে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ ঢাকার পাশের জেলার রুটগুলোতে যাত্রীদের ভিড় রয়েছে।

যাত্রাবাড়ী চৌরাস্তার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এবং যাত্রাবাড়ী থানার সামনে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে যাত্রীর তুলনায় গাড়ি ছিল কম। ঢাকা-শরীয়তপুর রুটে চলাচল করা ফেম পরিবহনের একটি গাড়ি এলে যাত্রীরা হুড়মুড় করে তাতে উঠে পড়েন।

রেলওয়ে সূত্র থেকে জানা গেছে, ঈদের পরদিন নেই পর্যাপ্ত ট্রেনের শিডিউল। যার জন্য যাত্রী অনুযায়ী দেয়া যাচ্ছে না ট্রেনের টিকিট ৷ শিডিউল স্বাভাবিক হবে বুধবার থেকে।

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক