হোম > রাজধানী

সড়ক অবরোধ প্রত্যাহার করলো গণঅধিকার পরিষদ

স্টাফ রিপোর্টার

গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরের ওপর হামলার নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদসহ তিন দফা দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় পল্টন, তোপখানা রোড ও মতিঝিল এবং গুলিস্তানের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, বিকাল পাঁচটার দিকে নেতাকর্মীরা প্রথমে পানির ট্যাঙ্কির সামনে প্রতিবাদ সভা করেন। এরপর সাড়ে ৫ টার দিকে তিন দফা দাবিনিয়ে পল্টন মোড়ে এসে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের কর্মীরা। পরবর্তীতে তারা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। অবরোধের কারণে পল্টন মোড় হয়ে যাতায়াতকারী রামপুরা, মহাখালী, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিলগামী সহ আশপাশের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। ও সরকারি - আধা সরকারি অফিস ছুটির পর যানবাহন আটকে যায়।

এ খবর পেয়ে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

পরবর্তীতে বিকাল সোয়া ৬ টা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হয়। ফলে যান চলাচল শুরু ও স্বাভাবিক হয়।

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে

মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে মিরপুরে গণমিছিল

রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিরাপদ সড়ক আন্দোলনের মহাসচিব

আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন