হোম > রাজধানী

সভাপতি কালাম, সম্পাদক রহিম শেখ ও সাংগঠনিক সম্পাদক সেলিম

সিবিসাস এর নতুন কমিটি

স্টাফ রিপোর্টার

ঢাকায় কর্মরত সিলেটের সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখ নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুর রাজধানীর পুরানা পল্টনস্থ পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার ফোরাম মিলনায়তনে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এই নতুন গঠন করা হয়। নতুন কমিটি গঠনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির দায়িত্ব পালন করেন কামাল চৌধুরী, কাজী তোফায়েল আহমদ ও মোস্তফা সেলিম।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি শাফি উদ্দিন আহমদ (চ্যানেল এস), যুগ্ম সম্পাদক স্বপ্না চক্রবর্তী (রুপালী বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ (রুপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক বেনু সূত্রধর (আজকালের খবর), দপ্তর সম্পাদক জামিল আহমেদ (বাহান্ন নিউজ), কল্যাণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর (আরটিভি), শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সৈয়দ এলতেফাত (বাসস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী আচার্য্য (আর্টিক্যাল নাইন্টিন), স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শফিকুল হাসান সোহেল, (ভোরের ডাক), প্রচার প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম আনসারী, (বাণিজ্য প্রতিদিন) নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন, মিজানুর রহমান (মানবজমিন), আলমগীর হোসেন (যুগান্তর), আলী ইব্রাহিম (কালবেলা), সৈয়দা ফারজানা জামান রুম্পা (ফ্রিল্যান্স সাংবাদিক) ও এস এম এ কাশেম হারুন (জনকণ্ঠ)।

প্রসঙ্গত, পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও পেশার মাধ্যমে নিজের এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫