হোম > রাজধানী

বইমেলায় চলছে একুশ ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের চেতনা ও দেশপ্রেমকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তৃতীয় দিনে আয়োজন করা হয়েছে একুশ, দেশাত্মবোধক ও গণজাগরণের গানের প্রতিযোগিতা।

শনিবার সকাল থেকে বইমেলার তৃতীয় দিন রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ প্রতিযোগিতা চলছে।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিশু-কিশোর শিল্পীরা অংশগ্রহণ করছে। তারা ভাষা আন্দোলন, মাতৃভাষার মর্যাদা এবং দেশের প্রতি ভালোবাসা নিয়ে রচিত একুশ ও দেশাত্মবোধক গান পরিবেশন করছে। প্রতিযোগীদের কণ্ঠে ভাষা শহীদদের স্মৃতি ও দেশের প্রতি গভীর আবেগ ফুটে ওঠে।

শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এই সাংস্কৃতিক আয়োজন ঘিরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের পাশাপাশি দর্শক শাড়িতে বসে গান উপভোগ করা দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। প্রতিযোগিতা দেখতে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ভিড় করেন বহু দর্শনার্থী ও সাংস্কৃতিকপ্রেমী মানুষ।

প্রতিযোগিতায় ক বিভাগে থাকা আট বছর পর্যন্ত বয়স এমন ৮২ শিশু অংশগ্রহণ করেছে। তারা গাচ্ছে ইচ্ছামত গান , খ বিভাগে ৮ থেকে ১২ বছরের ১৮৩ শিশু অংশগ্রহণ করেছে। এ বিভাগের প্রতিযোগীরা একুশের গান, দেশাত্মবোধক গান ও গণজাগরণের গান গাচ্ছেন।

সবশেষ গ বিভাগে ১২ থেকে ১৫ বছরের ৮১ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করেছে। এ বিভাগের প্রতিযোগীরাও একুশের গান, দেশাত্মবোধক গান ও গণজাগরণের গান গাচ্ছেন।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ