হোম > রাজধানী

সাইমুম শিল্পীগোষ্ঠীর ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস

স্টাফ রিপোর্টার

ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সেশনে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের মধ্য থেকে সাক্ষাৎকারে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টন কলেজে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট গীতিকার ও সুরকার শিল্পী তাফাজ্জল হোসাইন খান।

বিশেষ অতিথি ছিলেন- সাইমুমের উপদেষ্টা আজিজুর রহমান আজাদ, সাবেক পরিচালক শরীফ বায়জিদ মাহমুদ, হোসনে মোবারক, এবিএম নোমান আজাদ, মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আল নোমান এবং শিল্পী দিদারুল ইসলাম ও শিল্পী এ কে জিলানী। এছাড়াও উপস্থিত ছিলেন সাক্ষাৎকারে উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকগণসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, সাইমুম শিল্পীগোষ্ঠী সুস্থ ধারার আন্দোলনের প্রথম সাংস্কৃতিক সংগঠন, যা ১৯৭৮ সাল থেকে শিশু-কিশোরদের মাঝে নৈতিকতা ও সুস্থ চিন্তার প্রসারে কাজ করে আসছে।

সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক ভর্তি কার্যক্রম ও পরবর্তী প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রশিক্ষণ বিষয়ে ধারণা দেন।

একই সঙ্গে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাইমুম শিক্ষার্থীদের সপ্তাহে মাত্র একদিন কিছু সময় প্রশিক্ষণ দিয়ে থাকে। শুধু এই প্রশিক্ষণের মাধ্যমে ভালো শিল্পী হয়ে ওঠা সম্ভব নয়; এ ক্ষেত্রে অভিভাবকদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর বর্তমান পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাইমুমের অফিস সম্পাদক শিল্পী মোরশেদুল ইসলাম।

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

পাই দিবসে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে

মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি