হোম > রাজধানী

রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর শ্যামপুর থানা এলাকা হতে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি- লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতর নাম- মো. আজগর আলী ওরফে ভোলা (৫৫)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ১টায় ডিবি-লালবাগ বিভাগের একটি টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শ্যামপুর থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড় গোল চত্বর হয়ে একটি যাত্রীবাহী বাসে অস্ত্রধারী এক ব্যক্তি ঢাকা মহানগর এলাকায় প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে দুপুরে ডিবি পুলিশের টিমটি উক্ত স্থানে অবস্থান নেয়। এক পর্যায়ে যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে সংকেত দিয়ে বাসটি থামিয়ে বাসটির ভেতরে তল্লাশিকালে যাত্রী মো. আজগর আলী ওরফে ভোলা (৫৫) এর দেহ তল্লাশি করে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় একটি অস্ত্র আইনে ও ঢাকার সাভার থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তিন নেতা–কর্মীসহ আটক ৬৬

মহররম সম্পর্কে সচেতনতা গড়তে ঢাকার মসজিদে ব্যতিক্রমী উদ্যোগ

ঢাকামুখী বাসে ৮ হাজার ইয়াবাসহ চার সদস্য ডিএনসির জালে

নিউমার্কেটে আইনজীবীর চেম্বারে আগুন, দগ্ধ হয়ে দুজনের মৃত্যু

বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২