হোম > রাজধানী

খালেদা জিয়ার মৃত্যুতে ডিএনসিসি প্রশাসকের শোক

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার গণমাধ্যমকে পাঠানো এক শোকবার্তায় ডিএনসিসি প্রশাসক বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহতকরণ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও আপসহীন নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম বাংলাদেশের মানুষকে আজীবন অনুপ্রাণিত করবে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় তার অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং দেশপ্রেমিক অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি গভীর সমবেদনা জানান।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত