হোম > রাজধানী

সোনারগাঁও হোটেল শ্রমিক ইউনিয়ন নির্বাচনে দুলাল–আলম পরিষদের জয়

স্টাফ রিপোর্টার

প্যান প্যাসিফিক সোনারগাওঁ হোটেল শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের ১৮তম নির্বাচনে দুলাল- আলম প্যানেল বিজয় লাভ করেছেন। নিবার্চিত হয়েই কর্মীদের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নির্বাচিত সভাপতি দুলাল চন্দ্র মজুমদার।

গত রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে ২৭১ জন নিবন্ধিত ভোটারের মধ্যে শতভাগ ভোটার উপস্তিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে ১৬০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দুলাল চন্দ্র মজুমদার। সাধারণ সম্পাদক হিসেবে শাহআলম ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হন।

মোট ১৯টি পদের সকল পদেই দুলাল-আলম প্যানেলের প্রার্থীরা জয় লাভ করেন। বিজয়ী প্যানেলের বিপরীতে ছিলেন আজম-সাইফুল প্যানেল।

সভাপতি দুলাল চন্দ্র মজুমদার বলেন, আমাদের বেশকিছু প্রতিশ্রুতি রয়েছে যেগুলো আমরা অবশ্যই কার্যকর করবো। বিশেষ করে শ্রমিক ভাই-বোনদের জন্য আবাসন প্রকল্প। শতভাগ চাকুরির নিরাপত্তা ও সুস্থ কর্মপরিবেশ বজায় রাখা, সরকারের ঘোষিত পে স্কেল হোটেল কর্মচারীদের জন্য বাস্থবায়ন করা ইত্যাদি।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ