হোম > রাজধানী

মোহাম্মদপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ডাকাতি, লুট ৩ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে বাসার ভেন্টিলেটর ভেঙে ঢুকে ডাকাতি করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। বাসা থেকে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে তারা। পরিবারের সদস্যরা পাশের কক্ষে ঘুমিয়ে থাকলেও নির্বিঘ্নে লুটপাট চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার ভোররাতে মোহাম্মদপুরের ফিউচার হাউজিংয়ের ২ নম্বর রোডের ২ নম্বর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী জহিরুল ইসলাম জহির জানান, বাসার যে কক্ষে টাকা ও স্বর্ণালংকার রাখা ছিল, সেই কক্ষের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় তিনি স্ত্রী ও ছেলে-সন্তানকে নিয়ে অন্য একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে ওই কক্ষে গিয়ে সবকিছু এলোমেলো দেখতে পান। পরে কক্ষটির ভেন্টিলেটর ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ডাকাতির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখছে।

সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় এমআরএর তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাধারণ শিক্ষার সঙ্গে হিফজে সাফল্য, একসঙ্গে ৭০ হাফেজকে সংবর্ধনা

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব গ্রেপ্তার

মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু

তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন চায় রাওয়া

তাহসিফ হত্যা মামলা: বাবার মামলায় গ্রেপ্তার দীপ, আদালতে পাঠাচ্ছে নৌ-পুলিশ

ডিআরইউ ভবন নির্মাণে জটিলতা নিরসনে সহযোগিতার আশ্বাস আব্দুস সালামের