হোম > রাজধানী

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৮

স্টাফ রিপোর্টার

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ও বিশেষ অভিযানে মোট ৪৬৮ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে নিয়মিত অভিযানে ৪৩২ জন এবং শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও তুরাগ থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে আরও ৩৬ জনকে আটক করা হয়।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানে রমনা বিভাগ থেকে ৫০ জন, লালবাগ থেকে ৩৩ জন, ওয়ারী থেকে ৫৯ জন, মতিঝিল থেকে ৪৯ জন, তেজগাঁও থেকে ৪৯ জন, মিরপুর থেকে সর্বোচ্চ ১০৭ জন, গুলশান থেকে ৪৫ জন, উত্তরা থেকে ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬টি ইয়াবা ট্যাবলেট ও ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্রাইন্ডিং মেশিন, একটি স্ট্যান্ড ফ্যান এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

অন্যদিকে, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও তুরাগ থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আরও ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে শেরেবাংলা নগরে ৯ জন, মোহাম্মদপুরে ১৬ জন এবং তুরাগে ১১ জন রয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। একই সময়ে নিয়মিত অভিযানে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রংপুরের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি

সড়ক দুর্ঘটনায় আমার দেশ-এর মেশিন অপারেটর নিহত

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপি সংঘর্ষ, গুলি ও ককটেল নিক্ষেপ

জমি দখল, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে মানববন্ধন

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে