হোম > রাজধানী

বাড়ি ভাড়া নিয়ে সমালোচনা, যা বললেন ডিএনসিসি প্রশাসক এজাজ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

বাড়ির বাজারমূল্যের ভিত্তিতে ভাড়া নির্ধারণ থেকে সরে এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ঢাকা শহরে দর-কষাকষির মাধ্যমে বাড়িভাড়া নির্ধারণ হবে। এজন্য তারা আগের প্রচার করা নির্দেশিকা সংশোধন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে মোহাম্মদ এজাজ বলেন, ‘সিটি করপোরেশন কোনো বাড়িভাড়া নির্ধারণ করে দেয়নি। এতো শতাংশ ভাড়া দিতেই হবে বা এতো শতাংশ ভাড়া নেওয়া যাবে না—এরকম কোনো নিয়ম সিটি করপোরেশন করে দেয়নি।’

রাজধানীতে বাড়িভাড়ার চাপ কমাতে গত ২০ জানুয়ারি ঢাকঢোল পিটিয়ে ভাড়া-সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে ডিএনসিসি। এতে ১৬টি বিষয়ের মধ্যে ১১ নম্বরে বলা হয়েছিল, মানসম্মত ভাড়া নির্ধারণ করা ও ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজারমূল্যের শতকরা ১৫ ভাগের বেশি হবে না।

অর্থাৎ, একটি বাড়ি বা ফ্ল্যাটের বাজারমূল্য ধরে এর সর্বোচ্চ ১৫ শতাংশকে বার্ষিক ভাড়া হিসেবে ধরতে পারবেন মালিকরা। অর্থাৎ, একটি ফ্ল্যাটের বাজারমূল্য এক কোটি টাকা হলে, বছরে ওই ফ্ল্যাটের ভাড়া ১৫ লাখ টাকা হবে। যার ফলে প্রতি মাসের ভাড়া হবে এক লাখ ২৫ হাজার টাকা, যা প্রকৃতপক্ষে অবাস্তব।

রংপুরের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি

সড়ক দুর্ঘটনায় আমার দেশ-এর মেশিন অপারেটর নিহত

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপি সংঘর্ষ, গুলি ও ককটেল নিক্ষেপ

জমি দখল, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে মানববন্ধন

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে