হোম > রাজধানী

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাসার সামনে হঠাৎ শব্দ হওয়ার পর তিনি বাইরে এসে বিষয়টি নিশ্চিত হন। তর বাসার সিসি ক্যামেরায় দেখা গেছে দুজন ব্যক্তি এসে দুইটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দুর্বৃত্ত দ্রুত এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায়। তারা জানায়, বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজও চলছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কেউ আহত হয়নি।

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, আটক ৬

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা

ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন

ভুল চিকিৎসা ও অবহেলার প্রতিকারে যাত্রা শুরু করল ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

ক্রীড়া ও তারুণ্যের শক্তিতে আধুনিক বাংলাদেশ গড়তে হবে: প্রযুক্তিমন্ত্রী