হোম > রাজধানী

পাঁচ কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশের প্রতিবাদে পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ মোড়ের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তাদের দাবি— স্কুলিং মডেল বাতিল করতে হবে এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখতে হবে।

এদিকে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতেও আবার রাস্তায় নামছেন ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। অধ্যাদেশের খসড়া প্রকাশের পরও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবেন। তাদের দাবি, দ্রুত অধ্যাদেশ জারি করে পরিচয় সংকট ও অ্যাকাডেমিক অনিশ্চয়তা দূর করতে হবে।

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ