হোম > রাজধানী

রাজধানীতে পাথর মেরে হত্যার ঘটনায় সম্মিলিত নারী প্রয়াসের প্রতিবাদ

আতিকুর রহমান নগরী

চাঁদা না দেবার কারণে প্রকাশ্য দিবালোকে গত বুধবার নরপিশাচের মত পাথর ছুঁড়ে ব্যবসায়ীকে হত্যা করা হয়। শুধু তাই নয় ওর দাড়িয়ে তারা আনন্দ উল্লাস করে , সম্মিলিত নারী প্রয়াস এই ঘটনার তীব্র নিন্দা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ।

সম্মিলিত নারী প্রয়াস মনে করে, জনসম্মুখে সন্ত্রাসীরা যেভাবে করে একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করেছে শুধু তাই নয় লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করেছে তা আইয়ামে জাহিলিয়াতের সময়কেও হার মানায়।

দীর্ঘদিন ধরে একটি গ্রুপ ছিনতাই ধর্ষণ এবং হত্যার মতো ভয়াবহ অপরাধ করেই যাচ্ছে। শহীদ আবু সাঈদ মুগ্ধ এবং এমন অসংখ্য প্রাণের বিনিময়ের এই নতুন বাংলায় মানুষ হত্যা করে লাশের উপর উল্লাস করা, জুলাই বিজয়কে ছিনিয়ে নেবার এক দুঃসাহসিক বহিঃপ্রকাশ।

সম্মিলিত নারী প্রয়াস মনে করে সন্ত্রাস সমর্থিত কোন সরকার এই বাংলায় থাকতে পারে না। মুসলিম হিসেবে ইসরাইল ভারতকে বয়কটের পাশাপাশি আমার দেশের ভেতরের চাঁদাবাজ জুলুমবাজ এবং তাদের পৃষ্ঠপোষকদের বয়কটের ঘোষণা করছি।

বর্তমান সরকারের কাছে প্রকাশ্যে পাথর ছুড়ে হত্যাকাণ্ডসহ সকল অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। সেইসাথে আমাদের দেশের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার

বুধবার গ্যাস থাকবে না বিভিন্ন এলাকায়

চলত ডিজে পার্টি ও মাদকের আসর, পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান

খিলক্ষেত ও মিরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের