হোম > রাজধানী

লালবাগে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর লালবাগের শহীদ নগর ২ নম্বর গেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে হোসেন (২৪) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি একটি চুড়ি কারখানায় কাজ করতেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত হোসেন লালবাগ থানার শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া থাকতেন। তিনি মাদারীপুরের শাহ আলমের ছেলে।

নিহত হোসেনের বোন সুরাইয়া জানান, আমার ভাই একটি চুড়ি কারখানায় কাজ করতো। গতকাল আবির ও নীরবের মধ্যে একটা লাঠি নিয়ে ঝগড়া হয়। ওই এলাকার স্থানীয় আবির রোকসানার পোলা নামে পরিচিত। সেখানে আমার ভাই তাদের দুইজনের মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনা নিয়ে আবির অনেক ক্ষিপ্ত হয় এবং গতকাল রাতে তার কাছে আমার ভাই হোসেন মাফ চায়। পরে আজ বিকেল সাড়ে ৩টার দিকে আবির আমার ভাইকে গলিতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে এলোপাথাড়ি আঘাত করে। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।

তিনি আরও জানান, সাধারণ একটি ঘটনা নিয়ে আমার ভাইকে তারা এভাবে হত্যা করে ফেলল। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমার ভাইয়ের একটাই দোষ তাদের দুইজনের মধ্যে ঝামেলা লেগেছিল, সেটি সমাধান করার চেষ্টা করেছিল। পরে আবির আমার ভাইকে এভাবে ছুরিকাঘাত করে হত্যা করলো।

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, ছুরিকাঘাতে এক যুবককে হত্যার খবর আমরা পেয়েছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এই ঘটনায় যেই জড়িত হোক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ