হোম > রাজধানী

ঈদযাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ ও গতি নিয়ন্ত্রণের সুপারিশ

স্টাফ রিপোর্টার

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানিয়েছেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান।

বুধবার (২০ মে) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে ‘রোডক্র্যাশ রোধে নিরাপদ ঈদযাত্রায় করণীয়’ শীর্ষক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ওঠে আসা এসব সুপারিশ উত্থাপন করেন তিনি।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান মতবিনিময় সভায় ওঠে আসা জরুরি সুপারিশ তুলে ধরে বলেন, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ঈদ যাত্রাকালীন সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে। তিনি বলেন, ঈদযাত্রাকে নিরাপদ করতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার ওপর জোর দিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। এছাড়াও ঈদের আগে ও পরে মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল সীমিত করা, স্পিডগানের মাধ্যমে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, টোল প্লাজায় দ্রুত ডিজিটাল বুথ চালু এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলা হয়।

সভায় শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ)’র সাধারণ সম্পাদক ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)’র বিশেষ প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন হাইওয়েতে রোডক্র্যাশ কমাতে পর্যাপ্তসংখ্যক হাইওয়ে পুলিশ মোতায়েনসহ বাসটার্মিনাল থেকে যাতে ফিটনেসবিহীন বাস বের হতে না পারে সেই ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানবজিমনের সিনিয়র রিপোর্টার শুভ্র দেবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহ্ছান শিপু, নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম, জাগোনিউজ২৪ ডটকমের নিজস্ব প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময় প্রমুখ।

এএস

রমনা কালী মন্দিরে স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন: বিচারপতি শাহিদুর রহমান

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

চকবাজারে অগ্নিকাণ্ড: ২৪ ঘণ্টা পরও কাটেনি শঙ্কা, থমকে আছে বাণিজ্যিক এলাকা

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ১২ ইউনিট ও দেড়শ কর্মী

চকবাজারের আগুন ছড়িয়েছে আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

অনিয়মের অভিযোগে আইডিয়াল স্কুলের টেন্ডার বাতিল

মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল টিম

বাসায় নারীর চার টুকরো লাশ, স্বামী আটক