হোম > রাজধানী

ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের কমিটি পুনর্গঠন

আমার দেশ অনলাইন

রাজধানী ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের কার্যক্রম আরো গতিশীল, সুসংগঠিত ও বেগবান করার লক্ষে সংগঠনটির কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে মুফতি জুনায়েদ গুলজারকে সভাপতি এবং মুফতি আবুল হাসান কাসেমীকে সেক্রেটারি করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

বুধবার রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কসমিক টাওয়ারে ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের এক জরুরি পরামর্শ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুফতি জুনায়েদ গুলজার। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, ওলামায়ে কেরামের পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং সম্মিলিত উদ্যোগে দ্বীনি ও সামাজিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল গফফার খান, পীর সাহেব গালুয়া মুফতি সাইফুল্লাহ হাবিবী, মুফতি সানাউল্লাহ খান, মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি সাঈদ আহমদ, মুফতি মুইনুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নানসহ বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।

সভায় উপস্থিত আলেমরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং বরিশাল বিভাগের ওলামায়ে কেরামের মধ্যে পারস্পরিক যোগাযোগ,ক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিত কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে।

এআরবি

আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের

আল্লামা নূরুল হকের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক প্রকাশ

‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদনে মিলল সাড়া, অসহায়দের পাশে ঢাকা জেলা প্রশাসক

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

ডেমরায় বাওয়ানী স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা

ড. ইউনূসকে হেনস্তা, আ.লীগের দলগত বিচার দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

রমনা কালী মন্দিরে স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন