হোম > রাজধানী

আশিয়ান সিটির মাসব্যাপী আবাসন মেলা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

আশিয়ান সিটির প্রধান কার্যালয়ে শুরু হয়েছে একক আবাসন মেলা। গত শনিবার দুপুরে মেলার উদ্বোধন করেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া ও উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া।

শনিবার থেকে শুরু হওয়া মেলা চলবে এক মাস পর্যন্ত। মেলা উদ্বোধন শেষে চেয়ারম্যান বলেন, আশিয়ান প্রকল্পের দেশি-বিদেশি কোনো গ্রাহকের ঠকার কোনো সম্ভাবনা নেই। এ প্রকল্পকে ডায়মন্ডের সাথে তুলনা করে গ্রুপের কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করতে আশিয়ান গ্রুপকে সহায়তা করতে সরকারের প্রতি আহ্বান জানান চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। রাজধানীর প্রাণকেন্দ্র হাজীক্যাম্প সংলগ্ন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ ও ৪৯নং ওয়ার্ডে আশিয়ান সিটি প্রকল্পের অবস্থান। মেলায় উপস্থিত ছিলেন- কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং আগত অতিথি ও গ্রাহকরা।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ