হোম > রাজধানী

মালিবাগে গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী

আতিকুর রহমান নগরী

প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ বকশিবাগ এলাকার একটি বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুরভী আক্তার মাহফুজা (২১)। ঘটনার পর থেকে তার স্বামী আশিক মোল্লা পলাতক রয়েছেন।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন তালুকদার জানান, সোমবার রাত ৯টার দিকে মালিবাগ বকশিবাগের ৪৩৯/এ নম্বর বাড়ির নিচতলা থেকে প্লাস্টিকের বস্তায় বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লাশের থুতনি, গলা, বুক ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে, আর ডান হাতের কনিষ্ঠ আঙুলে কাটা দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার গভীর রাত থেকে সোমবার দুপুরের মধ্যে পারিবারিক কলহের জেরে স্বামী আশিক মোল্লা স্ত্রীকে হত্যা করে থাকতে পারেন।

নিহতের বড় ভাই হৃদয় খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। সুরভীর স্বামী আশিক মোল্লা ঢাকার কেরানীগঞ্জে একটি টেইলার্সে কাজ করতেন, সেখানে সুরভীও কাজ করতেন। তাদের ৪ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

হৃদয় খান বলেন, ‘দুই বছর আগে আশিক সুরভীকে প্রচণ্ড মারধর করেছিল। তখন সে সংসার না করার কথা বললেও পরে আবার ফিরে আসে। এরপর থেকে আমাদের সবার সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়।’

তিনি আরো জানান, চলতি মাসের ১ তারিখে আশিক মালিবাগের ওই বাসায় নতুন করে ভাড়া ওঠেন এবং সেদিনই তাদের ছেলে সন্তানকে দাদা-দাদির কাছে পাঠিয়ে দেন। পরিবারের ধারণা, পরিকল্পিতভাবেই তিনি স্ত্রীকে বালিশ চাপা দিয়ে অথবা বিষ প্রয়োগে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় লাশ রেখে পালিয়ে যান।

নিহতের পরিবার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ

ডিএমপির জরুরি বিজ্ঞপ্তি, শুক্রবার ঢাকাবাসীকে মানতে হবে ৯ নির্দেশনা