হোম > রাজধানী

দৃষ্টি প্রতিবন্ধী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকা জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে দিদারুল ইসলামের হাতে ব্যক্তিগতভাবে এ আর্থিক সহায়তা চেক তুলে দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, তাদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করার একটি প্রয়াস। শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা শারীরিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার ও জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি দিদারুল ইসলামের লেখাপড়া অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সহায়তা পেয়ে দিদারুল ইসলাম জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহযোগিতা তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

বিশ্বকাপের আদলে দল গঠন করে ফুটবল টুর্নামেন্টে মেতেছে শিক্ষার্থীরা

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে রমনায় রমনা সমাজকল্যাণ সোসাইটির আয়োজন

রাইদা ও ভিক্টর বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯

ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, ৪ কেজি কুশ উদ্ধার

উত্তরায় ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের