হোম > রাজধানী

বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার

এভিয়েশন ও ট্যুরিজম বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন একটি সংগঠন। ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’—সংক্ষেপে ‘BATJA’ নামে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে রাজধানী ঢাকায়।

গতকাল রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটি গঠিত হয়েছে।

প্রতিষ্ঠাকালীন সভায় সর্বসম্মতিক্রমে একটি নয় সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশ টিভির রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— মো. শাহাদাত হোসেন (দেশ সমাচার), তানজিলা খান মীম (এখন টিভি), কাজী ফয়সাল (চ্যানেল২৪), মুহাম্মদ জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর) এবং মাহতাব মিনহাজ (এটিএন নিউজ)।

নবগঠিত সংগঠনের নেতারা জানান, দেশের বেসামরিক বিমান চলাচল, বিমানবন্দর, এয়ারলাইন্স ও এভিয়েশন খাতসংক্রান্ত সংবাদে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তথ্যভিত্তিক ও মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করা এবং পেশাগত অধিকার রক্ষায় কাজ করবে সংগঠনটি।

বক্তারা আরো বলেন, এভিয়েশন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় এই বিটে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা এবং মতবিনিময় সভার আয়োজন করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও উন্নত হবে বলে আশা করা হয়।

সভায় সংগঠনের উপদেষ্টা আমার দেশ-এর ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আবু দারদা যোবায়ের এবং চ্যানেল ২৪ এর হেড অফ ডিজিটাল রাজিব খান উপস্থিত ছিলেন।

আবাসন ত্বরান্বিত করতে প্লট মালিকদের বাড়তি প্রণোদনা

গুলশানে অবৈধ মদের কারবার, জব্দ ২৪৪ লিটার মদ-বিয়ার

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

বিশ্বকাপের আদলে দল গঠন করে ফুটবল টুর্নামেন্টে মেতেছে শিক্ষার্থীরা

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে রমনায় রমনা সমাজকল্যাণ সোসাইটির আয়োজন

রাইদা ও ভিক্টর বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯

ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, ৪ কেজি কুশ উদ্ধার

উত্তরায় ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ