হোম > রাজধানী

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্টের অফিসিয়াল এয়ারলাইন পার্টনার

আমার দেশ অনলাইন

দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’-এর অফিসিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এটি ভ্রমণ ও পর্যটন খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম আসর।

এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজক দ্যা বাংলাদেশ মনিটর এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে বুধবার, ১১ মার্চ রাজধানীতে বিমান সংস্থাটির কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম।এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ, দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬ আগামী ৯ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

ডেমরায় বাওয়ানী স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা

ড. ইউনূসকে হেনস্তা, আ.লীগের দলগত বিচার দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

রমনা কালী মন্দিরে স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন: বিচারপতি শাহিদুর রহমান

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

চকবাজারে অগ্নিকাণ্ড: ২৪ ঘণ্টা পরও কাটেনি শঙ্কা, থমকে আছে বাণিজ্যিক এলাকা

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ১২ ইউনিট ও দেড়শ কর্মী

চকবাজারের আগুন ছড়িয়েছে আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট